বে-সরকারীভাবে বিজয়ী হওয়ায় সেখ জুয়েল ও এসএম কামালকে মহানগর স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগের শুভেচ্ছা ও অভিনন্দন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ এ খুলনা-২ আসনে বঙ্গবন্ধু’র ভ্রাতুষ্পুত্র সেখ সালাহউদ্দিন জুয়েল ও খুলনা-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বে-সরকারীভাবে বিজয়ী হওয়ায় প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগ ও মহানগর ছাত্রলীগ। গতকাল পৃথক পৃথক বিবৃতিতে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান মহানগর স্বেচ্ছাসেবক লীগ ও মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বিবৃতি বলেন বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ ছিলেন বলেই দলীয় সরকারের অধীনে শান্তিপূর্ণ পরিবেশে এমন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আবারও প্রমান করেছেন যে সদিচ্ছা থাকলে দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব। নেতৃবৃন্দ বিবৃতিতে আশা প্রকাশ করে বলেন সেখ সালাহউদ্দিন জুয়েল ও এসএম কামাল হোসেনের নেতৃত্বে খুলনার অসমাপ্ত কাজ গুলো অতিদ্রুতই সমাপ্ত হবে। বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এমএ নাসিম, মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালালহোসেন সুজন এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম আসাদুজ্জামান রাসেল সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।