ভোট শেষ হওয়ার মাত্র ৫০ মিনিট পূর্বে চকরিয়া-পেকুয়া আসনের আ. লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী এমপি জাফর আলম নির্বাচন থেকে সরে দাড়াঁলেন। নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কক্সবাজার-১ আসনের স্বতন্ত্র প্রার্থী জাফর আলম। এটি জে. ইব্রাহীম এর বিজয়ের আগাম বার্তা বলে মনে করছে এলাকার মানুষ।
নির্বাচন চলাকালে দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। তবে এসময় তিনি নির্বাচনে, কারচোপি, সন্ত্রাস ও পক্ষপাতিত্তের অভিযোগ এনে বলেন, সরকারী বিভিন্ন সংস্থা যেহারে তার লোকজনকে বাধা দিচ্ছে তা মোকাবেলা করতে গেলে অনেক প্রাণ হানির ঘটনা ঘটতে পারে বলে উল্লেখ করেন।
এই দুর্ঘটনা এড়াতে তিনি নির্বাচন বর্জন করে সরে দাড়াঁলেন বলে জানান।
কিন্তু এসময় তিনি বেমালুম ভুলে যান গত ৫ বছরে তিনি কত মানুষ মেরেছেন, কেড়ে নিয়েছেন কত শত নারী-পুরুষের সহায় সম্পদ ও মানসম্মান।
এদিকে জাফরের সরে দাঁড়ানোতে কল্যাণ পার্টির প্রধান জে. ইব্রাহীম এমপি হওয়ার বিষয়টি এক প্রকার নিশ্চিত হয়েছে। এতে চকরিয়া-পেকুয়ার মানুষের একপ্রকার স্বস্তি দেখা দিয়েছে বলে জানা গেছে।