আজ রোববার (৭ জানুয়ারী) নৌকা ও ট্রাক প্রতীকের সর্মথকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ঝিনাইদহের শৈলকুপায় তিন নারী আনসার সদস্যসহ অন্তত আটজন আহত হয়েছে। দুপুরে শৈলকুপা উপজেলার মথুরাপুর ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। এসময় প্রায় আধা ঘন্টা ভোট গ্রহণ বন্ধ রাখা হয়। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রিজাইডিং অফিসার অসীম কুমার পোদ্দার জানান, একটি বুথের ভেতরে নৌকা এবং ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর এজেন্টের মধ্যে প্রথম হাতাহাতির ঘটনা ঘটে। পরে তাদের সমর্থকরা দেশী অস্ত্রশস্ত্র নিয়ে কেন্দ্রে প্রবেশ করে। এসময় দু’পক্ষের সংঘর্ষ হয়। তিন আনসার সদস্য সহ আটজন আহত হয়েছে।