সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

পাহাড়তলীতে নৌকা ও স্বতন্ত্র সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ ১

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০১-০৭ ১৬:০৫:৪১

রোববার (৭ ই জানুয়ারি) চট্টগ্রামে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় একজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে প্রাথমিকভাবে তার, নাম পরিচয় জানা যায়নি। 
দুপুরে নগরীর পাহাড়তলী কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। এই এলাকাটি চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত। 
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপির) উপ-পুলিশ কমিশনার মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


এ জাতীয় আরো খবর