সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

বগুড়ার শিবগঞ্জের বিহার ইউনিয়নের একটি ৪তলা ভবন থেকে ৬ টি ককটেল উদ্ধার

  • শিবগঞ্জে (বগুড়া) প্রতিনিধিঃ
  • ২০২৪-০১-০৭ ১৪:১৬:০১

বগুড়ার শিবগঞ্জের বিহার ইউনিয়নের একটি ৪তলা ভবন থেকে ৬ টি ককটেল উদ্ধারের ঘটনা ঘটেছে।
এ্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-১২) ও বগুড়া জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ জানায়, রবিবার ৭ জানুয়ারি সকাল সাড়ে ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে বিহার ইউনিয়নের বিহার বন্দরের ওই ভবন থেকে ৬ পিস ককটেল উদ্ধার করা হয়। 
এসময় র‌্যাব-১২ ও ডিবি পুলিশের যৌথ প্রচেষ্টায় এ ককটেল গুলো উদ্ধার করা হয়েছে। এলাকাবাসী জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাশকতার পরিকল্পনা করতে দুর্বৃত্তরা এ ককটেল গুলো মজুদ রাখতে পারে।

 


এ জাতীয় আরো খবর