মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

বা সু মৈ ত্র

  • ভালোবাসার রঙ
  • ২০২৪-০১-০৭ ১৩:৩৩:০৪

লোকে বলে বেদনার রঙ নীল
সাগরের জলও নীল 
তাহলে সাগর কী বেদনায় ডুবে আছে?

লোকে বলে সুখের রঙ সাদা
পতিহীনা নারীও শুভ্র্র বস্ত্রে সজ্জিত
তাহলে পতিহীনা কী স্বাচ্ছন্দ্যে আছে?

লোকে বলে শোকের রঙ কালো
দুষ্প্রাপ্য গোলাপটির রঙও কালো
তাহলে কালো গোলাপটির কী আত্মীয় বিয়োগ হয়েছে? 

লোকে বলে ভলোবাসার রঙ লাল
রেডজোনের রঙও লাল
তাহলে রেডজোনে গেলে কী ভালোবাসা হয়?

বিজ্ঞজনেরা বলেন ভালোবেসে
নাকী মানুষ নীল হয়
তখন বেদনা কোথায় লুকায়?

বিজ্ঞজনেরা বলেন ভালোবেসে
নাকী মানুষ কখনও কখনও
কালো, ছাই বা পাথর বর্ণে ধূসরও হয়।

তাহলে ভালোবাসার কী 
নিজস্ব কোন রঙ নেই
সে কী জলের মতো?

পাত্রের রঙয়ে রঙীন হয়
যেমন তোমার ভালোবাসায় আমি রঙিন
আমার ভালোবাসায় তুমি।।


এ জাতীয় আরো খবর