সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আগুনে প্রায় সাত শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০১-০৭ ০৯:৫১:৪৬

শনিবার (৬ ই জানুয়ারি) দিবাগত রাত ১ টার দিকে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আগুনে প্রায় সাত শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে প্রাথমকিভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। 
উখিয়া উপজেলার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লকের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফিন্সের স্টেশন অফিসার শফিকুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।


এ জাতীয় আরো খবর