সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

নির্বাচন কমিশন যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে বিব্রত না : সিইসি

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০১-০৬ ২৩:১৬:৫২

শনিবার (৬ জানুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্র যে ভিসানীতি আরোপ করেছে তা নিয়ে নির্বাচন কমিশন (ইসি) কিংবা কমিশনের কোনো কর্মকর্তা বিব্রত নন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।কাজী হাবিবুল আউয়াল বলেন, আমরা নির্বাচন আয়োজন করি। ভোটারদের কেন্দ্রে আসার জন্য উৎসাহিত করছি।
ভিসানীতির প্রভাব নিয়ে জাপানি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে সিইসি বলেন, নির্বাচন কমিশন নির্বাচন আয়োজন করবে। এটি শান্তিপূর্ণ ও অবাধ হবে। কিন্তু নির্বাচন অংশগ্রহণমূলক করার কাজ আমাদের না। যুক্তরাষ্ট্র অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনে বিশ্বাস করে। যারা নির্বাচনে বাধা দেবে, তাদের ওপর ভিসানীতি প্রয়োগ করা হবে। নির্বাচন কমিশন নির্বাচনে বাধা দেয় না, আমরা সবাইকে এসে ভোট দিতে উৎসাহিত করছি। কাজেই আমি বলবো, কে নির্বাচনে বাধা দিচ্ছে? যারা নির্বাচনে অংশ নিচ্ছে না, তারা কি বাধা দিচ্ছে? নাকি যারা নির্বাচনে অংশগ্রহণ করছে, তারা? কারা ভোটকেন্দ্রে, গণপরিবহন ও ট্রেন আগুন দিচ্ছে? ‘কাজেই যুক্তরাষ্ট্র যে ভিসানীতি প্রয়োগ করেছে, তা নিয়ে আমরা বিব্রত না।’ বলেন সিইসি।
এসময় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর, আনিছুর রহমান, ইসি সচিব মো. জাহাংগীর আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

 


এ জাতীয় আরো খবর