সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক হামিদা বানুর ইন্তেকাল

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০১-০৬ ২৩:০৭:৪০

ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের সাবেক অধ্যাপক ও নারী নেত্রী হামিদা বানু ইন্তেকাল কএছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।তিনি আজ বিকেলে মারা গেছেন বলে জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।  
অধ্যাপক হামিদা বানু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার পাশাপাশি একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শহীদ জননী জাহানারা ইমামের সাথে আন্দোলন সংগ্রামে সামনের কাতারে ছিলেন। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে প্রগতিশীল আন্দোলনে জোড়ালো ভূমিকা রেখেছিলেন।  
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় মাস্টার্স শেষে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে এমফিল করেন। পরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। তাঁর স্বামীও একই বিভাগের অধ্যাপক ছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নেমে এসেছে শোকের ছায়া।


এ জাতীয় আরো খবর