মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

নি গা র শা মী মা

  • সবেহ্ সাদিক
  • ২০২৪-০১-০৬ ২০:৩০:৪৪

পাড়াগুলো নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লে এমন শীতের রাতে 
কুকুরগুলো জেগে উঠতো ঘেউঘেউ! 
শিয়ালের হাঁক জাগলে দাদা জাগতেন 
তাহাজ্জুতের নামাজ পড়তে। 
বাড়ির নাক ডাকে আমরা জাগতাম। 
কী এক না ঘুমানোর দল আসতো পাড়ায় পাড়ায় 
ডেকে ডেকে সাড়া 
সব পাড়া তখন নিশ্চিত ঘুমিয়ে পড়তো। 
রাজা রানির গল্প ফুরালে ছুটে আসতো পঙ্খীরাজ ঘোড়া।
মাকে নিয়ে ছুটতে যেত কতদূরে খোকা! 
বাড়ি ভরা আকাশ। আকাশ ভরা তারায় তারায়। 
আঁধারে জোনাকি। ভোরের বাতাসে উড়ে যাওয়া মুক্ত পাখি। 
বৃক্ষ তরুলতা সবাই জানতো আযানের সুরে সুরে জেগে ওঠা সবেহ্ সাদিক।
 

 

 


এ জাতীয় আরো খবর