ভালোবেসে নাম দিয়েছি আলোকলতা তার
প্রাণের ছোঁয়া মেশানো সে ছোট্ট উপহার।
লতার মতো বাড়ন্ত যে সেইতো হাসিমুখ
হরহামেশা দেখতে যাকে মন থাকে উন্মুখ।
মুখে যখন পড়ে গো তার প্রভাত রবির আলো
তখন তারে দেখতে আমার কী যে লাগে ভালো।
যখন দেখি তখন আমার দুঃখটা যাই ভুলি
পদ্মা নদীর বুকে যেন সোনার নায়ে দুলি।
দেহটা তার চিরসবুজ মুখটা কেমন লাল
এমন করেই থাকে যেন বুকে চিরকাল।
ফুলের মতন মেয়ে আমার সোনার পাথরবাটি
বুকের ভেতর সিক্ত যে হয় মায়ার পলিমাটি।