- হাসান মেহেদী:
-
২০২৪-০১-০২ ২৩:৫৬:০২
- Print
চট্টগ্রামের ফটিকছড়িতে ২১ মামলার আসামি মো.
আজগর আলী (৫০) কে অস্ত্রসহ গ্রেফতার ফটিকছড়ি থানা পুলিশ।
আজ মঙ্গলবার বিকাল তিনটার দিকে নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের পুরাতন গেইটের সামনে তাকে আটক করা হয় ।
পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদের আসামি মোঃল. আজগর আলী আটক করে। এসময় তার কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র দুইনলা বন্দুক (এলজি) উদ্ধার করা হয়েছে।
ফটিকছড়ি থানার সেকেন্ড অফিসার এস.আই নাজমুল জানান, অস্ত্রসহ নাজিরহাট থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক, অস্ত্রসহ ২১ টি মামলার রয়েছে বলে তিনি জানান।