বুধবার, আগস্ট ১৯, ২০২৬

ফটিকছড়িতে মোবাইল কোর্ট, ২ ড্রেজার জব্দ

  • হাসান মেহেদী :
  • ২০২৪-০১-০২ ২২:১৮:৫৩
চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধভাবে বালি উত্তোলনকালে অভিযানে ২ টি ড্রেজার মেশিন বালু জব্দ করা হয়েছে। এছাড়াও ৮৩ হাজার ঘনফুট বালি, ২টি গাড়ি ও স্কেভেটার ১ টি জব্দ করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম। আজ দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জব্দ করা বালু সরকারের অনুকূলে ৪নম্বর ওয়ার্ডের মেম্বারের জিম্মায় দেয়া হয়েছে এবং বাজেয়াপ্ত বালু বিক্রি করে সরকারের অনুকূলে টাকা জমা দেয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান। নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম বলেন, এটি এযাবতকালের সবচেয়ে বড় অভিযান। তিনি আরো বলেন, স্থানীয় জনসাধারণ ও ব্যাটেলিয়ান আনসারের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়েছে। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান।

এ জাতীয় আরো খবর