সেনবাগে আল- জাহিদ ইসলামিয়া মাদ্রসা শুভ উদ্ভোদন
- জাহাঙ্গীর বাবু
-
২০২৪-০১-০২ ০১:৫৫:২৮
- Print
ইংরেজী দুই হাজার চব্বিশ সালের নব বর্ষের প্রথম দিনে সকাল দশটায় নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা ও পৌরসভার প্রাণ কেন্দ্রে , ডাকবাংলা সংলগ্ন সেনবাগ কলেজ রোডের ইউরো টাওয়ারে প্রিন্সিপাল জাহিদুল ইসলাম প্রতিষ্ঠিত, পরিচালিত আল জাহিদ ইসলামিয়া মাদ্রসা (বালক) শাখা উদ্ভোদন হয়েছে।
উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন জনাব গোলাম কবির,ভাইস চেয়ার ম্যান,সেনবাগ,জনাব আবু নাছের ভিপি দুলাল,মেয়র সেনবাগ পৌরসভা,জনাব সাইফুল ইসলাম বাবু,সদস্য,নোয়াখালী জেলা পরিষদ।
আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে সেনবাগ পৌরসভা মেয়র যথাসময়ে উপস্থিত ছিলেন। তাকে প্রিন্সিপাল জাহিদ ও প্রকৌশলী জাহাঙ্গীর আলম বাবু ক্রেস্ট দিয়ে বরণ করেন। মুফতি মোহাম্মদ উল্লাহ জোবায়ের সাহেব পরিচালিত উদ্ভোদনী দোয়ায় অংশ নিয়ে শুভেচ্ছা বক্তব্যের পর অন্য অনুষ্ঠানে যোগাদানের জন্য বিদায় নেন।
প্রিন্সিপাল জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ড. মোহাম্মদ মোজাম্মেল হোসেন,উপ-পরিচালক কৃষি মন্ত্রনালয়,অধ্যক্ষ কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট, বেগমগঞ্জ, নোয়াখালী, বিশেষ আলোচক, মাওলানা জসিম উদ্দিন, সহকারী অধ্যাপক চন্দ্রগঞ্জ কারামতিয়াএম এ মাদ্রসা,চেয়ারম্যান, লক্ষীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা,সভাপতি, বাংলাদেশ প্রাইভেট মাদ্রসা ওয়েলফেয়ার এসোসিয়েশন। বিশেষ আলোচক, মুফতি মোহাম্মদ উল্লাহ জোবায়ের, খতিব,সেনবাগ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে সেনবাগ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক খোরশেদ আলম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী,প্রেসক্লাব এর সাংবাদিক বৃন্দ,উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ,ব্যাবসায়ী,পেশাজীবি অভিভাবক বৃন্দের পাশাপাশি সেনবাগের প্রবীন ব্যাক্তিত্ব আজিম চৌধুরী সহ উত্তর শাহাপুর গ্রামের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রন্সিপাল জাহিদুলের বড় ভাই বিশিষ্ট কবি, সাংবাদিক, কলামিস্ট প্রকৌশলী মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু তাদের পিতার স্মৃতিচারণ সহ জাহিদুলের শিক্ষা ও পারিবারিক জীবন যুদ্ধের সংগ্রামী জীবনের উপর আলোকপাত করেন।
অনুষ্ঠান মালায় স্ব স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য অতিথি সহ শতাধিক ক্রেস্ট দিয়ে সন্মান জানানো হয় সেনবাগ রেসিডেন্সিয়াল মাদ্রসার
বার্ষিক পরীক্ষা ফলাফল ঘোষনা করা হয়।মেধাবী উত্তীর্ণদের ক্রেষ্ট প্রদান করা হয়।
প্রিন্সিপাল জাহিদুল ইসলাম একাধারে মসজিদের খতিব,কবি,সাহিত্যিক,ইসলামী চিন্তাবিদ্,মিডিয়া ব্যাক্তিত্ব।
বিগত বছরে সেনবাগের মাদ্রসা শিক্ষায় যুগান্তকারী পরিবর্তন এনেছেন।শিক্ষার মান উন্নয়ন,আবাসিক ছাত্রদের উন্নত পরিবেশে পিতৃস্নেহে লালন করে শিক্ষা সেক্টরে আমুল পরিবর্তন এনেছেন।তার স্ত্রী তার এই শিক্ষা সংগ্রামের সহযাত্রী। জান্নাতুল ফেরদৌস।তিনি এ বছরথেকে সেনবাগ রেসিডেন্সিয়াল মাদ্রাসা বালিকা শাখা পরিচালনা করবেন।
দুই মাদ্রসা মিলে ছত্রিশ জন মেধাবী শিক্ষক শিক্ষিকা রয়েছে। কোমলমতি শিশুদের প্রহার না করে খেলাধুলা বিনোদন আনন্দ মুখর পরিবেশে শিক্ষা প্রদান মাওলানা জাহিদের প্রধান ফোকাস। শিক্ষকদের সঠিক সময়ে বেতন প্রদানে বিগত বছর গুলোতে নজীর বিহীন উদাহরন সৃষ্টি করেছেন। যদি কোন শিক্ষক অতি উৎসাহী হয়ে শিশুদের প্রহার করেন সেই শিক্ষকের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করা হয়।
রেলওয়ে ইঞ্জিনিয়ার মরহুম আবদুল হক সাহেবের কনিষ্টপুত্র জনাব জাহিদুল ইসলাম মাসুম জগ্ননাথ বিশ্ববিদ্যালয় হতে অনার্স এ সপ্তম এবং মাস্টার্স এ অষ্টম স্থান অধিকারী। সেনবাগ তথা নোয়াখালীর মাদ্রসা শিক্ষায় আল-জাহিদ মাদ্রসস আরো এগিয়ে যাবে বলে উপস্থিত অতিথি বৃন্দ আশাপোষন করেন।