বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

চরহাজারীতে ওবায়দুল কাদেরের নৌকা মার্কার সমর্থনে বৈঠক

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৪-০১-০২ ০১:০১:২৬
কোম্পানীগঞ্জ প্রতিনিধি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কাদেরের নৌকা মার্কার সমর্থনে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৩ নং চরহাজারী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে,ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমূহের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪ টার সময় ৮ নং ওয়ার্ডে, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওলি উল্যাহর সভাপতিত্বে ও চরহাজারী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ ইউনুস,হাসান ইমাম বাদল,উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য সুলতান আহমদ চৌধুরী বাবুল,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মো : নুরুল হুদা,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ জেড এম মহি উদ্দিন সোহাগ,উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক নুরুজ্জামান স্বপন,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন,সদস্য মাহফুজ আল, বসুরহাট পৌরসভা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফরিদা ইয়াসমিন মুক্তা,ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো: হুমায়ুন কবির শাহাজাদা,উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম হোসেন চৌধুরী রাফেল,ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম শিপন,ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওমর ইবনে ফয়সল জুয়েল,ইউনিয়ন যুবলীগের সভাপতি সভাপতি মিজানুর রহমান মিজান,ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান রিফাত প্রমূখ।

এ জাতীয় আরো খবর