বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

তৃণমূল বিএনপির প্রার্থীদের মতবিনিময়ের নামে বিভ্রান্তিকর তথ্য প্রদানের তীব্র প্রতিবাদ

  • সালাম মাহমুদ
  • ২০২৩-১২-৩০ ১৫:১৯:০৮
গত ২৯ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে তৃণমূল বিএনপির এমপি প্রার্থীদের মতবিনিময়ের নামের অনুষ্ঠান আয়োজন করে কতিপয় তৃণমূল বিএনপির প্রার্থী। অনুষ্ঠানে তারা বেশকিছু বিভ্রান্তিকর, মিথ্যা ও বানোয়াট বক্তব্য প্রদান করে যার তীব্র নিন্দা ও প্রতিবাদ করছে তৃণমূল বিএনপি। প্রকৃতপক্ষে তৃণমূল বিএনপির চেয়ারপার্সন বীর মুক্তিযোদ্ধা শমশের মবিন চৌধুরী বীর বিক্রম, নির্বাহী চেয়ারপার্সন অন্তরা সেলিমা হুদা ও মহাসচিব এডভোকেট ড. তৈমুর আলম খন্দকার নিজ নিজ নির্বাচনী এলাকায় জনসংযোগ ও প্রচার প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। প্রার্থীদের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য ৮ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা সেল কাজ করে যাচ্ছে। তৃণমূল বিএনপির ১৩৭জন প্রার্থীদের মধ্যে প্রায় সকলেই নিজ নিজ নির্বাচনী এলাকায় জনসংযোগ ও প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন, অথচ কতিপয় প্রার্থী নিজ এলাকায় জনসংযোগ ও প্রচার-প্রচারণা ছেড়ে ঢাকায় এসে অযথা সময় নষ্ট করছেন যা তৃণমূল বিএনপির নির্বাচনী প্রতিদ্বন্দ্বীতা, সাফল্য ও বিজয়ের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে।

এ জাতীয় আরো খবর