ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে সে লক্ষ্যে নির্বাচন কমিশন কাজ করছে
- সকালের আলো প্রতিবেদক
-
২০২৩-১২-২৯ ১৯:০৯:৩৩
- Print
আজ (শুক্রবার) ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে সে লক্ষ্যে নির্বাচন কমিশন কাজ করছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।
দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিমিয় সভা শেষে তিনি একথা বলেন।
এসময় কমিশনার রাশেদা সুলতানা বলেন, কেউ নির্বাচনী আচরণবিধি লংঘন করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ, পুলিশ সুপার সাইফুল ইসলাম ও জেলার ৩টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উপস্থিত ছিলেন।