মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

চরহাজারী ৩ নং ওয়ার্ডে ওবায়দুল কাদেরের নৌকা মার্কার সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৩-১২-২৯ ১২:৩১:৪০
কোম্পানীগঞ্জ প্রতিনিধি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কাদেরের নৌকা মার্কার সমর্থনে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৩ নং চরহাজারী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমূহের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৩ টার সময় ৩ নং ওয়ার্ডস্থ মোস্তফা হুজুরের মাজার প্রাঙ্গণে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবুল মিয়ার সভাপতিত্বে ও চরহাজারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন নিজামের সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল,নোয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ ইউনুস,চরহাজারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চরহাজারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মো : নুরুল হুদা, চরহাজারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চরহাজারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ জেড এম মহি উদ্দিন সোহাগ,উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক নুরুজ্জামান স্বপন, বসুরহাট পৌরসভার মহিলা আওয়ামী লীগের সভাপতি ফরিদা ইয়াসমিন মুক্তা,চরহাজারী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো: হুমায়ুন কবির শাহাজাদা,কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম হোসেন চৌধুরী রাফেল,কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নিজাম উদ্দিন মুন্না,চরহাজারী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি নাজমা খান, চরহাজারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওমর ইবনে ফয়সল,চরহাজারী ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, চরহাজারী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাহের হোসেন প্রিপ্তী,চরহাজারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তানিম।

এ জাতীয় আরো খবর