সোমবার, আগস্ট ১৭, ২০২৬

কোম্পানীগঞ্জ সচেতন নাগরিক ফোরামের শীতবস্ত্র বিতরণ

  • ইমাম হোসেন খাঁন
  • ২০২৩-১২-২৮ ১৯:৪৩:০৩
কোম্পানীগঞ্জ প্রতিনিধি জাগ্রত হোক সবার বিবেক,বেঁচে থাকুক মানবতা এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জে কোম্পানীগঞ্জ সচেতন নাগরিক ফোরামের আয়োজনে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বাদ মাগরিব বসুরহাট বাজারের একটি রেষ্টুরেন্টে কোম্পানীগঞ্জ সচেতন নাগরিক ফোরামের আহবায়কলমো: শহীদ উল্যাহ খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ সচেতন নাগরিক ফোরামের সদস্য সচিব নূর নবী রাকিব,যুগ্ন আহবায়ক আবদুল মন্নান রাকিব,সদস্য মহিবুল হক নাহিদ,মো: সাইফুল্লাহ আদনান,রহমত উল্যাহ,জাহিদ প্রমূখ।

এ জাতীয় আরো খবর