বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

ড. লায়লা জামান আর নেই

  • হাসান মেহেদী:
  • ২০২৩-১২-২৮ ১৮:৪৪:০০
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. লায়লা জামান আর নেই। গতরাত ২টায় ঢাকার স্থানীয় একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। ড. লায়লা জামান বিশিষ্ট গবেষক ও শিক্ষাবিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. ভূঁইয়া ইকবালের সহধর্মিণী ছিলেন। মৃত্যুকালে তিনি দুই পুত্র বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অনিন্দ্য ইকবাল, অশেষ ইকবালসহ, পুত্রবধূ, নাতিনাতনি, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। অধ্যাপক ড. লায়লা জামানের নামাজে জানাজা আজ (বৃহস্পতিবার) বেলা ২টায় রাজধানীর ৪২, সিদ্ধেশ্বরী রোড, খন্দকার গলিতে (মনোয়ারা হাসপাতালের পিছনে) অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরো খবর