চরহাজারী ২ নং ওয়ার্ডে ওবায়দুল কাদেরের নৌকা মার্কার সমর্থনে উঠান বৈঠক
- ইমাম হোসেন খাঁন :
-
২০২৩-১২-২৭ ০০:৩৯:১৫
- Print
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কাদেরের নৌকা মার্কা সমর্থনে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৩ নং চরহাজারী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে,
ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমূহের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪ টার সময় ২ নং ওয়ার্ডস্থ জাগিদার বাড়ী মন্দির প্রাঙ্গণে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আলম সবুজের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম হোসেন চৌধুরী রাফেলের
সঞ্চালনায় অনুষ্ঠান উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
বক্তব্য রাখেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ ইউনুস,
চরহাজারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চরহাজারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মো: নুরুল হুদা, চরহাজারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চরহাজারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ জেড এম মহি উদ্দিন সোহাগ,চরহাজারী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো: হুমায়ুন কবির শাহাজাদা,বসুরহাট পৌরসভা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফরিদা ইয়াসমিন মুক্তা,চরহাজারী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু নারায়ণ চন্দ্র মজুমদার।