ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
- হাসান মেহেদী :
-
২০২৩-১২-২৭ ০০:৩৪:১৭
- Print
চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম মোহাম্মদ আবির (২)। সে ওই গ্রামের নুরুল আলমের ছেলে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে টার দিকে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাঁশি মহাজন হাটে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি করেন।পথচারীরা শিশুটিকে পুকুরে ভাসতে দেখে পরিবারকে খবর দেয়। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের নিকট নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. মঞ্জুর আলম পানিতে ডুবে শিশু মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।