ফটিকছড়িতে নদীর পাড় কাটার অপরাধে স্কেবেটর জব্দ
- হাসান মেহেদী:
-
২০২৩-১২-২৬ ১৬:৩৭:৪৭
- Print
চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে নদীর পাড় কাটার অপরাধে একটি স্কেবেটর জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার ভূজপুরের ৫ নম্বর ওয়ার্ডের হরিনারকুলে হালদা নদীর পাড়ের মাটি কাটার সময় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী।
জানা যায়, রাত সাড়ে ১০ টায় স্কেবেটর দিয়ে অবৈধভাবে হালদার পাড় কেটে কৃষি জমি ভরাট করা হচ্ছে অভিযোগ পেয়ে অভিযানে পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী।
এ সময় ভূজপুর ৫ নম্বর ওয়ার্ডের হরিনারকুল পুক্কিয়াবিলে হালদার পাড়ের মাটি কাটার প্রমাণ পাওয়ায় উক্ত স্থান একটি স্কেবেটর জব্দ করে উপজেলা প্রশাসনের জিম্মায় নেওয়া হয়।
পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী।