কপিলমুনি প্রেসক্লাবের দ্বি বার্ষিক নির্বাচনে হেদায়েত আলী টুকু সভাপতি নির্বাচিত
- এইচ,এম,শফিউল ইসলাম
-
২০২৩-১২-২৫ ১৪:২৫:৫৩
- Print
কপিলমুনি(খুলনা) সংবাদদাতা
কপিলমুনি প্রেসক্লাবের দ্বি বার্ষিক নির্বাচনে ২টি পদে নির্বাচন অনুষ্টিত হয়েছে রবিবার। সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন জি,এম,হেদায়েত আলী টুকু,। ২ ৪শে ডিসেম্বর ২টা৩০মিনিট হতে বিকাল ৪টা ৩০মিনিট পর্যন্ত প্রেসক্লাবের নিজস্ব ভবনে ভোট গ্রহন অনুষ্টিত হয়েছে। ২৩জন ভোটার তাদের মুল্যবান ভোট প্রদান করেন। ৯টি পদের মধ্যে ২টি পদে সভাপতি সম্পাদক পদে ভোট অনুষ্টিত হয়। ১২ ভোটে জিএম হেদায়েত আলী টুকু নির্বাচিত হয়। অপর দিকে সম্পাদক পদে শেখ আব্দুস সালাম পেয়েছেন ৯ ভোট মিলন দাশ পেয়েছেন ৯ ভোট। ফলে উক্ত পদে উভয় সমান সংখ্যক ভোট পাওয়ায় পুনরায় আবার ২৭ ডিসেম্বর ভোট অনুষ্টিত হবে বলে নির্বাচন কমিশনার এ সময় প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ মোঃ হাবিবুল্ল্যাহ বাহার জানান। অপর দিকে একক প্রার্থী হিসাবে নির্বাচিত হয়েছেন সহ সভাপতি মুন্সি রেজাউল করিম মহব্বত,সহ সম্পাদক জি এম,আসলাম হোসেন,কোষাধ্যাক্ষ জি এম,মোস্তাক আহম্মেদ,ক্রীড়া ও সাংস্কৃকিত সম্পাদক এইচ,এম,শফিউল ইসলাম,নির্বহী সদস্য জিএম হাসান ইমাম,এসএম লোকমান হেকিম নির্বাচিত হয়েছেন।