- বিজয় মানে
-
২০২৩-১২-২৩ ০৯:১৬:৫০
- Print
বিজয় মানে মুক্তাকাশে
সোনার ফসল ফলা
বিজয় হলো নরম রোদে
সুখের কথা বলা
বিজয় হলো বাবা-মায়ের
শোক ভুলে গাওয়া গান
বিজয় হলো স্বচ্ছ জলে
উদাস বাউল প্রাণ।
বিজয় হলো বিশ্বচিত্রে ঠিক
বাঙালির উঁচু শির
বিজয় হলো জয়ের জন্য
ঘরছাড়া কোনো বীর।