হৃদয়ে গেঁথে থাকে একটি রাতের স্বপ্ন --
বয়ে যায় তার আপন ছন্দে রিনিঝিনি শব্দ তুলে--
চঞ্চল মেয়ের মতোন পাহাড়ের বুক চিরে নেমে আসে ঝর্ণা নূপুরের তালে তাল মিলিয়ে --
স্বপ্নটা থেকে যায় আকাশের বুকে মেঘের আড়ালে--।
মাঝে মাঝে বৃষ্টি হয়ে ঝরে পড়ে--
ভেজা স্বপ্নের নেশায় ঘুম ভেঙে যায় --
চেয়ে দেখি নদীটা বয়ে চলেছে
আর একটা নতুন ভোরকে সাথে নিয়ে--
পা রাখি নতুন ভোরের চৌকাঠে --
স্বপ্ন রা মিলিয়ে যায় ভোরের অন্তমিলে --।
চলে যায় সারাদিন আনমনে কাজের ঘোরে-।
গোধূলি বেলায় সূর্য তখন পশ্চিম দিগন্তে --
আকাশের পশ্চিম কোণ টা লাল দগদগে
সন্ধ্যা নেমে আসে গৃহস্থের ঘরে শঙ্খের শব্দে-।
মন চলে যায় নিরালায় কানাকানিতে--
স্বপ্ন রা ফিরে আসে নির্জনতার দ্বার ভেঙে --
শুধু আসা আর যাওয়া জীবন ভোর --
মন তবু নতুন স্বপ্নের নেশায় বিভোর --।