বুধবার, আগস্ট ১৯, ২০২৬

হরতালের শুরুতেই তেজগাঁওয়ে ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, নিহত ৪

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১২-১৯ ০৮:৪১:২৪

আজ মঙ্গলবার বিএনপি জোটের ডাকা হরতালের শুরুতেই ভোরে রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন দেয়া হয়েছে। একটি বগি থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 
ভোর পাঁচটার একটু পরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।  
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানিয়েছে, সকাল পৌনে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধারকাজ চালায়।ট্রেনটি উদ্ধার করে কমলাপুর রেলস্টেশনে আনা হয়েছে।


এ জাতীয় আরো খবর