বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

জনতা ব্যাংক বিভাগীয় কার্যালয় খুলনার পক্ষ থেকে মহান বিজয় দিবস উদযাপন

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৩-১২-১৭ ১৯:২৫:১৫

ফুলবাড়ীগেট প্রতিনিধি  ঃ জনতা ব্যাংক পিএলসি, বিভাগীয় কার্যালয়, খুলনার পক্ষ থেকে মহান বিজয় দিবস—২০২৩ উপলক্ষে  র‌্যালী , পুষ্প অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কার্যালয় খুলনার মহাব্যবস্থাপক  মোঃ আবদুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিজিএম, এরিয়া অফিস, খুলনা আ ন ম আব্দুল হাই সিদ্দিকী, খুলনা কর্পোরেট শাখা এজিএম—ইনচার্জ, মোঃ মেহেদী হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  খুলনা বিভাগীয় কার্যালয় এর এজিএম,মোঃ সাইফুল ইসলাম, এছাড়াও উপস্থিত ছিলেন খুলনা এরিয়ার বিভিন্ন শাখার শাখা ব্যবস্থাপক, নির্বাহী ও কর্মকর্তা — কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে জিএম প্রধান  অতিথির বক্তব্যে  বিজয় দিবসের মহত্ব তুলে ধরে অর্থনৈতিক মুক্তি ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

 


এ জাতীয় আরো খবর