বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

খুলনা ৪ আসনে ঐক্যজোটের প্রার্থী মুফতি রিয়াজ উদ্দীনের নির্বাচনি কমিটি গঠনের লক্ষে সভা

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৩-১২-১৭ ১৯:২০:০৫

ফুলবাড়ীগেট প্রতিনিধি  ঃ খুলনা ৪ আসনে ইসলামি  ঐক্যজোটের মনোনিত  প্রার্থী মুফতি রিয়াজ উদ্দীনের নির্বাচনি কমিটি গঠনের লক্ষে সভা ১৬ ডিসেম্ভর দিঘলিয়া উপজেলার গাজিরহাটে সভা  অনুষ্ঠিত হয়। সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা ও বীর শহীদদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন খুলনা ৪ আসনে ইসলামি  ঐক্যজোটের মনোনিত  প্রার্থী মুফতি রিয়াজ উদ্দীন দোয়া অনুষ্ঠান শেষে দিঘলিয়া উপজেলার থানা ও ইউনিয়ন পর্যায়ে নির্বাচন কমিটি গঠন করার লক্ষে প্রস্তুতি সভা হয়।  পরে উপজেলার  মেহনতী শ্রমজিবী মানুষ সহ সাধারন মানুষের সাথে মতমিনিময় করেন। এ সময় তিনি বলেন ভোট একটি পবিত্র আমানত আপনার ভোট আপনি দিবেন তবে নির্বাচনে একজন খোদাভিরু সৎ যোগ্য নেতৃত্ব বেছে নেওয়ার আহবান জানান তিনি এ সময় তার সাথে সংগঠনের খুলনা মহানগর, জেলা, উপজেলা সহ বিভিন্ন স্থানের নেতৃবৃন্দ ও ওলামা মাশায়েখবৃন্দ উপস্থিত ছিলেন।  

 


এ জাতীয় আরো খবর