রবিবার, মার্চ ৮, ২০২৬

না জ মু ল হ ক স র কা র

  • সাবধান বাঙ্গালী সাবধান
  • ২০২৩-১২-১৬ ২১:২১:৫৬

হে বাঙ্গালী, স্বাধীনতার নয়টি মাস অনুভব করো, 
দেশপ্রেমকে বুকে জাগ্রত রাখো । 
কত মা-বোনের ইজ্জত আর লাখো শহীদের রক্তের বিনিময়ে পেয়েছো তোমরা স্বাধীনতা; 
মনে ধারণ করো সেইসব মুক্তি- শহীদ বীরদের কথা ;
যারা এই দেশমাতাকে ভালোবেসে দিয়ে গেছেন তাদের তাজা প্রাণ,
প্রাণের বিনিময়ে করে গেছেন বাঙ্গালী জাতিকে একটি স্বাধীন দেশ দান!  
এ দেশকে ভালোবেসে করো তোমরা তাদের যোগ্য সম্মান।

হে বাঙ্গালী, অতন্দ্র প্রহরীর মতো জেগে থাকো-
সাবধান! আজও এ জাতির রক্তে মিশে আছে সেসব জানোয়ারের প্রাণ ;
যারা স্বাধীনতা বিরোধী হয়ে- শত্রুদের সাথে হাতে হাত মিলিয়ে, 
নিয়েছিলো কত নারীর ইজ্জত আর কত শহীদ বুদ্ধিজীবীদের জান!
সেদিন ছিল তারা রাজাকার, আলবদরসহ আরো বিভিন্ন বেশে-
আজ বাঙ্গালীর রক্তে গেছে যে তারা মিশে ;
তারাই আবার জেগে উঠছে এ সমাজের সুধীজনের লেবাসে! 
 
হে বাঙ্গালী, সাবধান! সাবধান! সাবধান! 
দেশপ্রেমকে জাগ্রত রাখো সদা সর্বদা মনে, 
দেখানোর জন্য দেশপ্রেম দেখিওনা বিশেষ কোন দিনে অথবা ক্ষণে ;
কিংবা দেশাত্মবোধক কোন গানে গানে! 
এ দেশকে ভালোবাসো মন থেকে মনে-প্রাণে। 
অপশক্তির রক্তকে উঠতে দিওনা বাংলার কোনখানে ;
সাবধান! বাঙ্গালী সাবধান! 
সাবধান! থেকো তুমি বাংলা ভূমির সবখানে।। 


এ জাতীয় আরো খবর