চৌগাছা (যশোর) প্রতিনিধি
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বীর শহীদদের স্মরণে চৌগাছা উপজেলা প্রশাসন, সরকারী-বেসরকারি ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে চৌগাছা ভাস্কর্য মোড় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। আজ (১৬ডিসেম্বর) সকাল ৮টায় মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পাঞ্জলি অর্পণ ও নানা কর্মসূচি গ্রহণ করেন।
মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষে এসময় পুষ্পস্তবক অর্পণ করেন চৌগাছা উপজেলা পরিষদ কর্তৃক পুষ্পান্জলি, বাংলাদেশ আওয়ামী লীগ চৌগাছা উপজেলা শাখা, বাংলাদেশ আওয়ামী যুবলীগ চৌগাছা উপজেলা শাখা,
চৌগাছা সরকারি কলেজ, এসএস হাবিব পৌর কলেজ, প্রেসক্লাব চৌগাছা, সন্মিলিত সাংস্কৃতিক জোট চৌগাছা উপজেলা শাখা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চৌগাছা উপজেলা শাখা, এবং বিভিন্ন সরকারী-বেসরকারি ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।