বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

নিসচা রাজশাহী জেলা শাখার হলিডে আমব্রেলা মার্কেটে দ্বিতীয় দিনে প্রচার অভিযান ও সদস্য সংগ্রহ

  • প্রকৌ. আরিফুল ইসলাম আরিফ
  • ২০২৩-১২-১৬ ১০:৪৪:৫৫
১৫ ডিসেম্বর,২০২৩ শুক্রবার বিজয় দিবস উপলক্ষে রাজশাহী মহানগরীর সি এন্ড বি মোড়স্থ সার্কিট হাউজ সংলগ্ন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি কতৃর্ক আয়োজিত ১৪,১৫ ও ১৬ ডিসেম্বর তিন দিনের হলিডে আমব্রেলা মার্কেটের দ্বিতীয় দিনে নিরাপদ সড়ক চাই (নিসচা), রাজশাহী জেলা শাখার ষ্টলের মাধ্যমে প্রচার অভিযান ও সদস্য সংগ্রহ কর্মসূচী পালন করা হয়। উক্ত কর্মসূচীতে সড়ক দূর্ঘটনারোধে জনসচেতনতামূলক ভিডিও প্রদর্শনীসহ লিফলেট বিতরণ করা হয় এবং নতুন সদস্য সংগ্রহ করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন নিসচা, রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাড. তৌফিক আহসান টিটু, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সুমন,সহ-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, অর্থ সম্পাদক প্রকৌ. ময়নুল হক, সাংগঠনিক সম্পাদক ডা. আমানুল্লাহ বিন আখতার আবিদ, কার্যনিবাহী সদস্য- সাজদার আলী, জামিলা আফসারী আলম (প্রীতি), রাকিবুল ইসলাম রকি, কানিজ ফাতেমা, সদস্য-মামুনুর রশীদ সিদ্দিক,সাইফুল ইসলাম, দেলোয়ারা সাঈদা, সাউদ নিজাম, রুহান হোসেন, উম্মে হামিদা শিখা,প্রিন্স প্রমুখ। আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলর বিভাগের সিনিয়র প্রফেসর ড. আখতার হোসেন।

এ জাতীয় আরো খবর