মৃত্যুবার্ষিকীতে 'চট্টলবীর'র কবরে রাবিপ্রবি উপাচার্যের পুষ্পার্ঘ্য
- হাসান মেহেদী:
-
২০২৩-১২-১৫ ১০:২৫:৫৬
- Print
'চট্টলবীর' খ্যাত চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মরহুম আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তাঁর কবরে পুষ্পমাল্য অর্পণ এবং দোয়া ও মোনাজাত করেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. সেলিনা আখতার। আজ শুক্রবার সকাল দশটায় সাবেক মেয়র মরহুম আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এ আয়োজন করা হয়।
এসময় তিনি সাবেক মেয়র আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরীর কর্মময় জীবনের উপর সংক্ষিপ্ত আলোচনায় বলেন, বীর মুক্তিযোদ্ধা চট্টলবীর আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রামসহ দেশের সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি ক্ষুধা ও দারিদ্র্যমূক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। তাঁর অপূর্ণ স্বপ্নপূরণে কাজ করে যাওয়া সকল দেশপ্রেমিক নাগরিকের কর্তব্য। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সাবেক সভাপতি অধ্যাপক মো. রুহুল আমিন, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মো. সাহেদ সরওয়ার, প্রভাষক মো. গোলাম মোস্তফা সুমন, প্রভাষক মো. জাহেদুল ইসলাম, চবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. এরশাদ হোসেন, সাবেক ছাত্রনেতা মো. জিয়াউর রহমান, মো. জাহাঙ্গীর রাসেল, রায়হান আহমেদ আকিব প্রমুখ।