ওরা স্বাধীন রাস্ট্রের স্বীকৃতি পেয়েছিল বহু আগে
তবুও তারা স্বাধীনতার স্বাদ পেল না
মুহূর্তেই ওরা বাস্তুচ্যুত হয়,
মুহুর্তেই ওরা স্বজন হারায়,
পুরো পরিবার নিঃস্ব হয়ে যায়,
ওদের অঙ্গহানি হয়,ওদের হাহাকার, চিৎকার আকাশ বাতাস কাঁপিয়ে ডুকরে কেঁদে ওঠে
তবুও ওরা যুদ্ধ করে চলে অবিচল
ওদের পিঠ দেওয়ালে ঠেকে
ওরা অধিকার, সম্ভ্রম, মর্যাদা হারায়
নিজের দেশে নিজেরাই পরবাসী
যখন তখন যুদ্ধ বিমানের আক্রমণ
এটাতো ওদের স্বাভাবিক জীবনের অংশ
ওদের জন্য মানবিক সকলের ব্যাকুলতা
ওদের জন্য বিশ্ব জুড়ে মাতম তোলা আহাজারি
তবুও ওদের দূর্ভোগ ঘোচে না
ইতিহাসের পরিক্রমায় ওদের জন্য অমোঘ সত্য অপেক্ষা করছে
তবে সত্যের জয় সুনিশ্চিত জেনো -
হে গাজাবাসী,
হে ফিলিস্তিনের আলো বাতাসে বেড়ে ওঠা মানুষেরা-
মন দিয়ে শোনো
তোমাদের উপর এই দীর্ঘদিনের অত্যাচার, অমানবিক নির্যাতনের অবসান ঘটবে অচিরেই
তোমাদের এই ত্যাগ বহুগুণে ফিরে পাবে তোমরা
গভীরভাবে বুকভরে প্রশ্বাস নাও,,,
তোমাকে, তোমাদেরকে বাঁচতে হবে নিজের মাতৃভূমি পুনরুদ্ধারের জন্য।