শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

অ র নী চৌ ধু রী

  • জীবনের গল্প
  • ২০২৩-১২-১১ ২৩:০২:৩৯

কেমন যেন এক অস্থিরতায় কাটে সময়
ক্ষণগুলো কখনো এলোমেলো মনের মাঝে হচ্ছে ক্ষয়, 
মন বসে না বিষণ্ণতা ছেয়ে থাকে চারপাশে 
কিছু পাওয়া না পাওয়ার আর্তনাদ বিষণ্ণ মনে ভাসে।

শত কষ্টের ঢেউ খেলে বিষণ্ণ শরতের সন্ধ্যে বেলায়
মন ভাঙানিয়া বাঁশির সুর বাজে বেলা অবেলায়, 
রঙিন প্রজাতিরা উড়ে বেড়ায় মন আকাশে
বিষণ্ণ মনে রঙ ছড়িয়ে দেয় ভালোবাসার আবেশে।

হারিয়ে যাওয়া স্মৃতিগুলো যত্ন করে রাখা আছে স্মৃতির কৌটোয় 
জীবন কখনো হঠাৎ করে বদলে যায় বদলে যায় সময়।

বিলুপ্ত সময়ের কোন হিসেব নেই
জীবনের কাছে কোন চাওয়া পাওয়া নেই, 
খড় স্রোতের মতো ভেসে চলছি সময়ের পথ ধরে
জীবনের কতো গল্প রচিত হয় দৃষ্টির আড়ালে।


এ জাতীয় আরো খবর