বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চৌগাছায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

  • আবু জাফর বিশ্বাস
  • ২০২৩-১২-০৯ ২২:৩৭:০৭

চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ডিসেম্বর) সকালে উপজেলা মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সহকারী অধ্যাপক মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা। অন্যান্যদের মধ্যে আলোচনা করেন, উপজেলা ভূমি কর্মকর্তা গুজ্ঞন বিশ্বাস, অধ্যক্ষ মাও. মোঃ আব্দুল লতিফ, ডাঃ গোলাম মোস্তফা, সহকারী অধ্যাপক ড. আব্দুস শুকুর, পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী বালী আবুল কালাম, চৌগাছা ইউনিয়ন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এবি সিদ্দিক, তথ্য সৈনিক আশারফ হোসেন প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জিল্লাল হোসেন, উপজেলা কৃষি অফিসার মোঃ মোদাব্বির হোসেন অধ্যক্ষ শহিদুল ইসলাম, অধ্যক্ষ মাও. মোঃ আব্দুল লতিফ, আইনজীবী তজিবর রহমান, সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ ও মনিরুজ্জামান, প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, সমাজকর্মী নাজমা আক্তার শিমু প্রমূখ।আলোচনা সভার আগে উপজেলা পরিষদের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দুর্নীতি বিরোধী দিবসের সূচনা করেন নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা।

 


এ জাতীয় আরো খবর