সোনাগাজী:
মানসিক ভারসাম্যহীন দুর্জয় চন্দ্র দাস (১৯) এক কিশোরকে ২৫ ফুট গভীর পানির ট্যাংকি থেকে জীবিত উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বিষয়টি সোনাগাজী উপজেলা প্রশাসনের নজরে আসলে জেলা প্রশাসক এর নির্দেশনাক্রেমে পরিবারকে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম অনিক চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান, উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জামিল আহমেদ।
উল্লেখ্য! মানসিক ভারসাম্যহীন দুর্জয় চন্দ্র দাস (১৯) এক কিশোরকে ২৫ ফুট গভীর পানির ট্যাংকি থেকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বহদ্দারহাট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
মানসিক ভারসাম্যহীন দুর্জয় চন্দ্র দাস (১৯) ওই এলাকার মিধুল চন্দ্র দাসের ছেলে।
সোনাগাজী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জামিল আহমেদ বলেন, পানি উন্নয়ন বোর্ডের সেচপাম্পের পানির ট্যাংকিতে এক ব্যক্তি আটকা পড়েছেন- এমন খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ট্যাংকে নেমে তিন দিন ধরে আটকে পড়া দুর্জয়কে উদ্ধার করে উপরে নিয়ে আসে। তাকে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।