সুনামগঞ্জে পুলিশের অভিযানে দুই নৌকা আটক, ৪৫ হাজার টাকা জরিমানা
- সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
-
২০২১-০৬-০১ ০৯:১৩:০৮
- Print
সুনামগঞ্জ ধোপাজান চলতি নদীতে পুলিশের চোখ ফাকিঁ দিয়ে বালু ও পাথর নিয়ে যাওয়ার পথে সদর থানা অফিসার ইনচার্জ মো: সহিদুর রহমানের নির্দেশে ও এস আই আমির হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে একটি বালু ভর্তি ষ্টিল নৌকা ও একটি পাথর বোঝাই ছোট নৌকা আটক করা হয়েছে।
নৌকা দুটি আটকের পর নির্বাহী ম্যাজিষ্ট্রেট আসিক আল জিনাতকে জানালে তিনি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বালু বোঝাই নৌকাটিকে ৪০ হাজার ও পাথর বোঝাই নৌকাটিকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
জানা যায়, ধোপাজান চলতি নদীতে পুলিশের অভিযান চালিয়ে নৌকা আটক করা হলেও কিছু শ্রমিক অভাবের তাড়নায় পুলিশের চোখ ফাকিঁ দিয়ে নদী থেকে বালু উত্তোলন করে। পরে চুরি করে নিয়ে যাওয়ার সময় পুলিশ অভিযান চালিয়প নৌকা আটক করে। এছাড়া মোবাইল কোর্ট পরিচালনা করে নিয়মিত মামলাসহ জরিমানাও আদায় করা হচ্ছে।
এ বিষয়ে সদর থানা অফিসার ইনচার্জ মো: সহিদুর রহমান জানান, কিছু অসাধু ব্যক্তি পুলিশের চোখ ফাকিঁ দিয়ে ধোপাজান চলতি নদীতে বালু ও পাথর উত্তোলন করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশের অভিযান চালিয়ে দুটি নৌকা আটক ও জরিমানা আদায় করে। তিনি আরও বলেন যারা এ অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করবে তাদের ধরতে আমাদের টহল পুলিশ নদীতে অবস্থান করছে। তাদেরকে যেকোন সময় আটক করা হবে।