বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

কোম্পানীগঞ্জের চরহাজারী আওয়ামী লীগের আলোচনা সভা

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৩-১২-০৭ ১৩:৪১:২১

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ওবায়দুল কাদেরের নৌকা মার্কার সমর্থনে কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নে আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল সাড়ে ৪ টার সময় চরহাজারী ইউনিয়নের আবু মাঝিরহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চরহাজারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চরহাজারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মো: নুরুল হুদার সভাপতিত্বে ও চরহাজারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, চরহাজারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ জেড এম মহি উদ্দিন সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল,কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ ইউনুস, হাসান ইমাম বাদল, মো: রফিক খাঁন,সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন,সদস্য  মাহফুজ আলম,উপজেলা যুবলীগের সহ-সভাপতি গোলাম হোসেন চৌধুরী রাফেল প্রমূখ।

 


এ জাতীয় আরো খবর