সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

সিলেটে পিতার বিরুদ্ধে লন্ডন প্রবাসী ছেলের মামলা

  • সিলেট প্রতিনিধি
  • ২০২১-০৬-০১ ০৮:৪৪:১৮
সিলেট মহানগীতে ছেলেকে হত্যা চেষ্টা, মারধর ও তার ব্যবহৃত গাড়ি ভাংচুরের অভিযোগ এনে পিতার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন ছেলে। শিল্পপতি নজরুল ইসলাম বাবুলের ছেলে লন্ডন প্রবাসী আজহারুল ইসলাম মুমিন এ মামলা দায়ের করেন। মঙ্গলবার (১জুন) দুপুরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিষ্টেট প্রথম আদালতে নজরুল ইসলাম বাবুলসহ আরও ছয়জনকে আসামী করে মামলাটি দায়ের করেন। মামলার পর আবারো হামলার ভয়ে নিরাপত্তাহীনতায় ভোগছেন বলে দাবি করেন তিনি। মামলার সত্যতা নিশ্চিত করে এডভোকেট জাহাঙ্গীর আলম বলেন, সিলেট মেট্রোপলিটন ম্যাজিষ্টেট প্রথম আদালতের বিচারক সুমন ভূইয়ার আদালতে তিনি মামলাটি করেছেন। মামলাটি শাহপরাণ থানায় এফআইআর করবে। মামলায় আজহারুল ইসলাম মুমিন অভিযোগ করেন- তিনি লন্ডনে থাকাবস্থায় তার পিতা নজরুল ইসলাম বাবুলকে দিয়ে নগরীর আলমপুরে ২৬ শতক ভূমি ক্রয় করেন। কিন্তু সেই ভূমি তার নামে না রেজিট্রি করে নিজের নামে নিয়ে নেন। পরে তার সই জার করে ব্যাংক থেকেও ৩৩ কোটি লোন নেন। বিষয়টি জানতে পেরে আজহারুল ইসলাম মুমিন প্রতিবাদ করলে তার পিতা নজরুল ইসলাম বাবুল তাকে প্রাণে মারার হুমকি দেন। অভিযোগে তিনি আরও জানান, সিলেটের শিল্পপতি নজরুল ইসলাম বাবুল ও তার ছেলে লন্ডন প্রবাসী ছেলের মধ্যে জমি দিয়ে ব্যাংক থেকে লোন সংক্রান্ত বিরোধের জের ধরে সোমবার রাতে তার পিতার নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি সন্ত্রাসী দল প্রবাসী আজহারুল ইসলাম মুমিনকে হত্যার উদ্দেশ্যে তার ওপর হামলা চালায়। হামলায় তার শরীরের বিভিন্ন জায়গায় লাটি ও রড দিয়ে গুরুতর রক্তাক্ত জখম করা হয় এবং তার একটি হাতের আঙ্গুল ভেঙ্গে যায়। এসময় তার প্রাইভেট কারও ভাংচুর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তিনি দ্রুত সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে চিকিৎসা নেন।। এদিকে, শিল্পপতি নজরুল ইসলাম বাবুলের পুত্র আজহারুল ইসলাম মুমিন অভিযোগ করে বলেন- তার পিতা সন্ত্রাসী বাহিনী নিয়ে তার উপর হামলা চালিয়েছেন। তিনি মামলা করতে চাইলে শাহপরাণ থানা পুলিশ মামলা নেয়নি। পরে তিনি আদালতে মামলা দায়ের করেছেন। এবিষয়ে সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার ওসি (তদন্ত) ইন্দ্রনিল ভট্টাচার্য বলেন- বিষয়টি তার জানা নেই। তবে ঘটনা সত্যি হলে যে কারো মামলা নিতে তাদের কোন আপত্তি নেই।

এ জাতীয় আরো খবর