বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

খানজাহান আলী থানা কম্পাউন্ড এ যেন সবুজের স্বর্গরাজ্য

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৩-১২-০৬ ২২:১৬:৩২

ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ বছর ২  আগেও থানার পিছনে  ছিলো জঙ্গলের সমারোহ , দিনের বেলাতেই জঙ্গলের ভিতর থেকে শোনা যেত শিয়ালের ডাক । এখন সেটি আর চোখে পড়ে না ,  খানজাহান আলী  থানা চত্বরটি  বর্তমানে যেন এক সবুজের স্বর্গরাজ্য, শীতকালীন সবজি চাষে সবুজের চাঁদর তৈরী হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী  শেখ হাসিনা বলেছেন, দেশের এক খণ্ড জমিও যেন অনাবাদী না থাকে। সেই আলোকেই খানজাহান আলী  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোঃ কামাল হোসেন এর  উদ্যোগে খানজাহান আলী  থানা চত্বরে পতিত জমিতে চাষ করা হয়েছে বিষমুক্ত বিভিন্ন ধরণের শীতকালীন শাক—সবজি। শীতকালীন সবজি চাষে যেন সবুজের চাঁদর তৈরী হয়েছে।ফলনও হয়েছে আশানুরূপ। থানার চারিদিকে যেন সবুজের সমারোহ। পতিত জমির স্বদব্যবহার  ও সবুজ শ্যামল মনোরম পরিবেশ তৈরি করে বেশ সুনাম কুড়িয়েছেন থানার ওসি কামাল হোসেন  । পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সবজি চাষ ও বাগান পরিচর্যা করে প্রশংসিত হচ্ছেন তিনি। গতকাল বুধবার সরেজমিনে ঘুরে দেখা যায়, থানার বিভিন্ন অংশে  সবজি ও ফুলের চাষ করা হয়েছে। তার মধ্যে উল্লেখ্যযোগ্য পেয়াজ, আলু, টমেটো, পাতাকপি, ফুলকপি, শালগম, শাক, পালং শাক,মরিচ, ধুনেপাতা, লাউ, সিম, মিষ্টি কুমড়ো, পেঁপে, বেগুন, হলুদ, সরিষা সহ নানা রকমের শাক—সবজি।নিয়মিত পরিচর্যা করার ফলে এসব সবজির ফলন বেশ ভালো হয়েছে। কাজের ফাঁকে একটু সময় পেলেই অন্য পুলিশ সহকর্মীরাও এই সবজির বাগান পরিচর্যা করে থাকেন।থানার ওসি তদন্ত পলাশ কুমার দাস বলেন  ওসি স্যার এখানে বিভিন্ন সবজির চাষ করেছেন। এখান থেকে আমাদের সবজির চাহিদা অনেকটা এখান থেকেই মিটে যায়। এছাড়া থানার পুকুরে নিয়মিত মাছ চাষ ও করা হচ্ছে। খানজাহান আলী  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন  বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বলেছেন, দেশের এক খণ্ড জমিও যেন অনাবাদী না থাকে। তারই ধারাবাহিকতায় বাজার থেকে বীজ সংগ্রহ করে এই সবজি বাগান গড়ে তুলেছি। দীর্ঘদিন পড়ে থাকা জমিতে এই সবজি চাষ করায় আমাদের সবজি কিনতে বাজারে যেতে হয়না। বিষমুক্ত এসব সবজি বাজারের তুলনায় অনেক ভাল।’তিনি আরও বলেন, আন্তরিকতা থাকলে দেশের সকল সরকারি—বেসরকারি সব অফিসের পতিত জমিতে এমন সবজি বাগান গড়ে তোলা সম্ভব। যারা ঘরে বসে আছেন, তাদেরও ছাদ বাগান করার পরামর্শ দেন এই পুলিশ কর্মকর্তা।এ ব্যাপারে ফুলতলা  উপজেলা সহকারী  কৃষি কর্মকর্তা  এস কে মনজুর আলম জানান, থানা চত্বরে এরকম ব্যতিক্রমী সবজি চাষকে আমি সাদুবাদ জানাই। পরবর্তীতে কৃষি অফিস থেকে তাদের যথাসাধ্য সহযোগিতা করা হবে। 

 


এ জাতীয় আরো খবর