বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

সিরিজ জিততে হলে ব্যাটসম্যানদের আরো দায়িত্ব নিয়ে খেলতে হবে-পাপন

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১২-০৫ ০৮:৫৬:৩১

গতকাল সোমবার বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছেন, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিততে হলে ব্যাটসম্যানদের আরো দায়িত্ব নিয়ে খেলতে হবে। সিলেট টেস্টে কিউইদের বিপক্ষে জেতায় রাজধানীর সোনারগাঁও হোটেলে খেলোয়াড় ও বোর্ড পরিচালকদের সম্মানে সোমবার রাতে দেয়া নৈশভোজ শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন তিনি। 
বিসিবি সভাপতি জানান, নতুনরা সুযোগ পেলে আরো ভালো করতে পারবে। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বের দল কিছুটা আলোচনার বাইরে থেকেই নিউজিল্যান্ডকে টেস্ট হারিয়ে দেয়ার পর থেকে দেশের ক্রিকেটে কিছুটা উচ্ছাসও ফিরেছে বলে মন্তব্য করেন তিনি।
তাইজুলের প্রশংসা করে বিসিবি প্রধান বলেন, এই টেস্টেও দারুণ পারফর্ম করেছেন তাইজুল। বোলারদের সবার প্রশংসা করতেও ভুল হয়নি তার। নাঈমও ভালো বল করেছেন। শরিফুলও ভালো করেছেন। যখন ব্রেক থ্রু দরকার ছিল এনে দিয়েছেন।


এ জাতীয় আরো খবর