বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

গোলাপগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হাফিজুরের দাফন সম্পন্ন

  • দেলোয়ার হোসেন মাহমুদ
  • ২০২৩-১২-০৪ ২০:১০:১৩

গোলাপগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হাফিজুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ১০ ঘটিকার সময় মরহুমের নিজ এলাকা উপজেলার বাঘা ইউনিয়নের উত্তর গোলাপনগর সোনাতলা জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়। লক্ষণাবন্দস্থ তালিমুল কুরআন মাদ্রাসার শিক্ষক মৌলভী হাফিজুর রহমান সম্প্রতি মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে প্রায় দুই সপ্তাহ সিলেট ও ঢাকায়  চিকিৎসা গ্রহণ করেন।চিকিৎসকগণের সকল প্রচেষ্টাকে ব্যর্থ করে গত রোববার বিকেলে তিনি নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 
সোমবারে অনুষ্ঠিত মরহুমের জানাজায় উপস্থিত মুসল্লিয়ানদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী সিলেট দক্ষিণ জেলা শাখার আমীর অধ্যাপক আব্দুল হান্নান, গোলাপগঞ্জ উপজেলা আমীর মাওলানা জমির উদ্দিন, পৌর আমীর মাওলানা আব্দুল খালিক, বাঘা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল কাদির সেলিম, ঢাকাদক্ষিণ জামেয়া ইসলামিয়া স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান রশীদ আহমদ, গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল জিন্নুর আহমদ চৌধুরী,লক্ষণাবন্দ  তালিমুল কুরআন মাদ্রাসার সুপার ক্বারী শরিফ আহমদ। এ সময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম,কৈলাশ শাহনুর আলিয়া মাদ্রাসার সুপার মাওলানা এনামুল হক,প্রবীণ শিক্ষক মাওলানা হারুনুর রশিদ, হাফিজ মাওলানা খলিল আহমদ,গোলাপগঞ্জ প্রেসক্লাব সেক্রেটারি মাহফুজ আহমদ চৌধুরী, সাবেক ছাত্রনেতা হাবিবুল্লাহ দস্তগীর, মুহিব্বুল্লাহ হুসনেগীর প্রমুখ।

 


এ জাতীয় আরো খবর