আগামীকাল ৫ই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে চারদিনের ফরম্যাটের ১১তম বাংলাদেশ ক্রিকেট লিগের খেলা। দক্ষিণ, মধ্যাঞ্চল, উত্তর ও পূর্বাঞ্চল চারটি দলে ভাগ হয়ে বিসিএলে খেলবে।
এই প্রতিযোগিতার জন্য চারটি দল ঘোষণা করেছে বিসিবি। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দক্ষিণ ও পূর্বাঞ্চলের খেলা দিয়ে শুরু হবে এবারের বিসিএল। একই দিনে উত্তর ও মধ্যাঞ্চল মুখোমুখি সিলেটে। এবারের বিসিএল হবে সিঙ্গেল ফরম্যাটে।
প্রতিটি দলই একে অপরের সাথে একটি করে ম্যাচ খেলবে। চট্টগ্রাম ও সিলেট ছাড়া মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে বিসিএলের ম্যাচগুলো। সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেট বোর্ড এসব তথ্য জানিয়েছে।