মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে সভাপতি শুভ, সম্পাদক মহিউদ্দিন

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১১-৩০ ২২:৪০:৩৮

আজ বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে সভাপতি পদে সৈয়দ শুকুর আলী শুভ এবং সাধারণ সম্পাদক পদে মহিউদ্দিন আহমেদ নির্বাচিত হয়েছেন।
ভোটের মাধ্যমে ডিআরইউর এক বছর মেয়াদি (২০২৪ সাল) নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। 
সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মনজুরুল আহসান বুলবুল।
এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ডিআরইউর নসরুল হামিদ মিলনায়তনে টানা ভোটগ্রহণ চলে। এবারের নির্বাচনে ১৭৩১ জন ভোটারের মধ্যে ভোট প্রয়োগ করেছেন ১৪০৪ জন।
সভাপতি পদে শুকুর আলী ৫৮৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাখাওয়াত হোসেন পেয়েছেন ৪২৯টি ভোট। অপর সভাপতি প্রার্থী কবির আহমেদ খান পেয়েছেন ৩৫৭ ভোট।
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত মহিউদ্দিন আহমেদ পেয়েছেন ৬০৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাইনুল হাসান পেয়েছেন ৪৭১ ভোট। এ পদে আরেক প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ আল কাফি পেয়েছেন ৩০৭ ভোট।
নতুন কমিটিতে সহ-সভাপতি পদে শফীকুল ইসলাম শামীম, যুগ্ম সম্পাদক পদে মো. মিজানুর রহমান, অর্থ সম্পাদক পদে জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে খালিদ সাইফুল্লাহ, দপ্তর সম্পাদক পদে রফিক রাফি, নারীবিষয়ক সম্পাদক পদে মাহমুদা ডলি, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সুশান্ত কুমার সাহা, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে মো. রাশিম, ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক পদে মো. মনোয়ার হোসেন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), আপ্যায়ন সম্পাদক পদে মোহাম্মদ ছলিম উল্লাহ মেজবাহ এবং কল্যাণ সম্পাদক পদে মো. তানভীর আহমেদ নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া কার্যনির্বাহী কমিটির নির্বাচিত সাতজন সদস্য হলেন হাবিবুর রহমান, ফারহানা ইয়াসমিন, সাঈদ শিপন, মুহিবুল্লাহ মুহিব, রফিক মৃধা, দেলোয়ার হোসেন মহিন ও মো. শরীফুল ইসলাম। 


এ জাতীয় আরো খবর