বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

ব্লাড ক্যান্সারে বাংলাদেশের তরুণ ক্রিকেটারের মৃত্যু

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১১-২৯ ২৩:৪৬:২৭

ঢাকা দ্বিতীয় বিভাগের ক্রিকেটার আব্দুল আলিম হৃদয় মাত্র ২৪ বছর বয়সেই জীবনের ইতি টানলেন। 
বুধবার (২৯শে নভেম্বর) ব্লাড ক্যান্সারে আক্রান্ত হৃদয় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তরুণ এই ক্রিকেটারের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঢাকা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে গোপীবাগ ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবের হয়ে খেলতেন উদীয়মান এই অলরাউন্ডার। 
ব্যাটিংয়ের মতো বাঁহাতে স্পিন বোলিংও করতেন হৃদয়। ক্যান্সার জানার পরও খেলা বন্ধ করেননি, চালিয়ে গেছেন। দৃঢ় ইচ্ছায় চলমান মৌসুমেও গোপীবাগের হয়ে ৭ ম্যাচ খেলেছেন তিনি। সংখ্যাটা আর বাড়াতে পারলেন না। নিয়তির কাছে হারই মানতে হলো তাঁকে। 
হৃদয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। উদীয়মান ক্রিকেটার পরিবারের প্রতি গভীরভাবে সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করে এক বিজ্ঞপ্তি দিয়েছে বিসিবি।

 


এ জাতীয় আরো খবর