প্রতিনিধি,টাঙ্গাইল:
ঢাকা—টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত (৪০) নামের এক নারীর অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার দুুপুরে সদর উপজেলার বিক্রম হাটি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশটি ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান,দুপুরে স্থানীয়রা ঢাকা—টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি খাদের ছন গাছের জঙ্গলের মধ্যে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।খববর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত নামা ওই নারীর মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুস ছালাম মিয়া জানান,মৃতদেহটির শরীরে কোন প্রকার আঘাতের চিহ্ন নেই। তবে ময়না তদন্ত শেষে ওই নারীর মৃত্যুর সঠিক কারন জানা যাবে। এ ঘটনায় টাঙ্গাইল মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।