সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

গোলাপগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতি সংসদের অভিষেক অনুষ্ঠিত

  • গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
  • ২০২৩-১১-২৬ ২২:২৫:২৩

গোলাপগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতি সংসদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রবীণ শিক্ষাবীদ ও লেখক প্রফেসর ড. মো: নজরুল হক চৌধুরী বলেছেন,সাহিত্যই সমাজকে নিয়ন্ত্রন করে আর সাহিত্যের মাধ্যমে মানুষের চিন্তা চেতনার বর্হিপ্রকাশ ঘটে। যেকোন ভালো কাজ করা, প্রতিষ্ঠার জন্য এবং সফল করতে সংগঠনের বিকল্প নেই। গোলাপগঞ্জ অতীত কালে থেকেই একটি অগ্রসরমান উপজেলা। এখানে জন্ম গ্রহণ করেছেন অনেক জ্ঞানী গুণী লেখক ও সাহিত্যিকগণ।
শনিবার বিকেলে গোলাপগঞ্জ চৌমুহনীস্থ মার্ভেলাস টাওয়ারের ২য় তলার একটি হলরুমের আয়োজিত অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবীদ, কবি বাছিত ইবনে হাবীব, প্রবাসী লেখক ও সাংবাদিক আনোয়ার শাহজাহান। গোলাপগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদক শাহেদ আহমদ চৌধুরীর সঞ্চালনায় ও কে.এম আব্দুল্লাহ’র পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচীত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংসদের সভাপতি, সাংবাদিক মাহফুজ আহমদ চৌধুরী। বক্তব্য রাখেন ও লেখা পাঠে অংশগ্রহন করেন নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ  ছয়েফ উদ্দিন, ইসমাইল হোসেন সিরাজী, প্রভাষক শামসুল ইসলাম, কবি সামছুল ইসলাম, ফরিদ আহমদ,কবি ইসমাইল হোসেন সিরাজী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদের সহ-সাধারণ সম্পাদক গোলাম দস্তগীর খান ছামিন, প্রবীণ শিক্ষাবিদ রশীদ আহমদ, সহকারি অধ্যাপক খন্দকার ফরিদুজ্জামান,সালমান কাদের দিপু,প্রিন্সিপাল জামিল আহমদ গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি এম এ জলিল, সাংবাদিক আজিজ খান,  আব্দুল আজিজ,দেলোয়ার হোসেন মাহমুদ, ফখরুল ইসলাম শাকিল,মিজানুর রহমান,আছফারুর রহমান চৌধুরী, সরুবর তালুকদার প্রমুখ।

 


এ জাতীয় আরো খবর