মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

আগামী ২৭শে নভেম্বর শুরু হতে যাওয়া ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১১-২৪ ২১:২৮:২৭

আজ শুক্রবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী ২৭শে নভেম্বর শুরু হতে যাওয়া ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। 
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৭শে নভেম্বর থেকে আগামী ১১ই ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ সব বিভাগীয় শহরে অনুষ্ঠিতব্য ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন তারিখ ও সময় যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
তবে কী কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি কর্ম কমিশনের বিজ্ঞপ্তিতে।
উলে­খ্য, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর বিরোধী দলগুলোর চলমান হরতাল-অবরোধের কারণে এ পরীক্ষা স্থগিত চেয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন করেছিলেন একদল পরীক্ষার্থী।
৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জন।


এ জাতীয় আরো খবর