রবিবার, মে ৩১, ২০২৬

কোম্পানীগঞ্জে টিনের চাল কেটে ৪ দোকানে চুরি

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৩-১১-২৪ ১৩:১৪:২৩

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় একই রাতে ৪টি দোকানের টিনের চালা কেটে চুরির ঘটনা ঘটেছে।
বুধবার দিনগত রাতে উপজেলার বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শান্তিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
চুরি হওয়া দোকানগুলো হলো- বসুরহাট পৌরসভার শান্তিপাড়ার হৃদয় স্টোর ,শান্তিপাড়া জনকল্যাণ বহুমুখী সমিতি,অপু স্টোর,রাজীব স্টোর ,এছাড়াও স্থানীয় মসজিদের ৩ টি দানবক্স। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে চুরির বিষয়টি নিশ্চিত করেন ভুক্তভোগী ব্যবসায়ী মমিনুল হক হেলাল চৌধুরী,সাইফুল, রাজীব।
তারা বলেন, প্রতিদিনের ন্যায় বুধবার রাতের বিভিন্ন সময়ে তারা দোকান গুলো বন্ধ করে বাড়ি চলে যান। চোরের দল রাত দোকান গুলোর টিনের চালা কেটে ভিতরে প্রবেশ করে।এরপর ক্যাশের তালা ভেঙ্গে নগদ টাকাসহ ৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।  
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ প্রনব চৌধুরী জানান, এ বিষয়ে কেউ তাকে অবহিত করেনি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।ভুক্তভোগী ব্যবসায়ীরা লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 


এ জাতীয় আরো খবর